কাজী নজরুল ইসলাম রচিত “কারার ঐ লৌহকপাট” গানের সুর বিকৃতির প্রতিবাদে বাঁশরীর  মানববন্ধন (Bashori Forms Human Chain to Prostest  the Distortion of the Melody of Nazrul's Song "Karar Oi Louho Kopat")

17 November 2023

কাজী নজরুল ইসলাম রচিত “কারার ঐ লৌহকপাট” গানের সুর বিকৃতির প্রতিবাদে বাঁশরীর মানববন্ধন (Bashori Forms Human Chain to Prostest the Distortion of the Melody of Nazrul's Song "Karar Oi Louho Kopat")

সম্প্রতি ভারতের পিপ্পা সিনেমায় কাজী নজরুল ইসলাম রচিত “কারার ঐ লৌহকপাট” গানের সুর বিকৃতির প্রতিবাদে গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাঁশরীর আয়োজনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাঁশরীর সদস্য, নজরুল ভক্ত, নজরুল সংগীতশিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের সুধীবৃন্দ এবং বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)'র কর্মীগণ এতে অংশগ্রহণ করেন। এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা, বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল, সালাহ উদ্দিন আহমেদ ও বাঁশরীর প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা পিপ্পা সিনেমায় ব্যবহৃত নজরুলের “কারার ঐ লৌহ কপাট” গানের বিকৃত সুরারোপের বিরুদ্ধে ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি কবি নজরুলের লেখা ও তাঁর করা সুরে ‘কারার ঐ লৌহকপাট’ গান সমস্বরে গেয়ে অভিনব প্রতিবাদ জানান মানববন্ধনে উপস্থিত শিল্পী ও অংশগ্রহণকারীগণ।


মানববন্ধনে উপস্থিত বক্তাগণ অবিলম্বে পিপ্পা সিনেমায় ভিন্ন আঙ্গিকে গানটি উপস্থাপনের অপচেষ্টার বিরুদ্ধে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেইসাথে বিকৃত সুরে গাওয়া গানটিতে এ আর রহমানের করা সুর প্রত্যাহার করে পুনরায় নজরুলের করা সুর ব্যবহারের দাবি জানান বক্তাগণ।